রাজনৈতিক অস্থিরতা
নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা, সহিংসতা ও ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের জনগণের ঐক্য ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জাতীয় স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।